- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০১:৪৭ এএম
উজিরপুরে দলিল লেখক সমিতির ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা
লাভলু সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক, সোহাগ সাংগঠনিক সম্পাদক
রিয়াজ শরীফ, বরিশাল:
বরিশাল উজিরপুর উপজেলায় দলিল লেখক সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. লাভলু হোসেনকে সভাপতি এবং সৈয়দ মাহমুদ আহমেদ (সবুজ)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান খান (সোহাগ)।
সভায় উপস্থিত বক্তারা বলেন, দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সকলের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা মণ্ডলী
সৈয়দ আবুল কালাম, হান্নান খলিফা, মো. মাহবুবুর রহমান, মো. সহিদুল ইসলাম দুলাল, আ. হক হাওলাদার, এস এম জয়নুল আবেদীন, অনিল চন্দ্র রায় ও মো. জামাল হোসেন।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা
সিনিয়র সহ-সভাপতি: মো. আতাহার বিশ্বাস
সহ-সভাপতি: আবুল বাসার বাদশা, মো. আজিজুল হক ও সায়েম হোসেন মোল্লা
যুগ্ম সাধারণ সম্পাদক: মীর আতিউর রহমান, মো. সাইফুল ইসলাম ও মো. শাহিন সিকদার
দপ্তর সম্পাদক: মো. জসিম উদ্দিন আকন
কোষাধ্যক্ষ: মো. আলতাফ মাহমুদ
প্রচার সম্পাদক: মো. সবুজ হাওলাদার
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: হরনাথ চৌধুরী
সদস্য: আ. বারেক, কিশোর কুমার বাড়ৈ, আয়নার হোসেন, রেবিনা খানম ও আবুয়াল কাসেম
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন ও দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!