- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১০:০৮ পিএম
বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধ
রিয়াজুল হক সাগর, রংপুর।
দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী সহ সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ ।
রোববার (১ মার্চ) দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশেন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোরনসহ কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।
আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, বাংলাদেশে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয়, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণএখানে আসো আমরা এখানে থাকবো আপু গরম লাগতেছে সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ।
মানববন্ধনের শুরুতেই হামলার বিবরণ তুলে ধরেন মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী।
এসময় মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যহত হয়। দ্রুত দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বক্তারা।
গত ২১ ফেব্রুয়ারী তারাবারি নামাজ থেকে ফেরার পথে সাংবাদিক মখদুমীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলা হলেও আসামী গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহনার অভিযোগ আছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ আই ইইই শাখার উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রায় আড়াই মাস আগে ‘অপহরণের শিকার’ হয়েছে মেধাবী স্কুলছাত্রী মোসাঃ মারুফা (১৩)। বাবা-মা জানেন না তাদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!