- প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ০৫:৫৫ পিএম
অপহরণের পনের ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনায় অপহরণের পনের ঘণ্টা পর বরিশাল কালিজিরা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মো. মিলন নামে অপহরণকৃত একজনকে উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (১৭ জুন) বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের গাজীর পুল থেকে মিলন নামে এক ব্যক্তিকে অপহরণ করে হাইএস গাড়ীতে বরিশালের কালিজিরা ব্রীজ এলাকায় নিয়ে গিয়ে অপহরণকারী চক্র মিলনের মোবাইল ফোন থেকে দুপুরে কল করে তার স্ত্রী চাঁদনী আক্তারের কাছে পনের লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। চাঁদনী আক্তার এত টাকা দিতে অপরগতা প্রকাশ করে। পরবর্তীতে অপহরণকারীরা পাঁচ লক্ষ টাকা দাবী করে। তখন চাঁদনী আক্তার পুনরায় টাকা দিতে অপরগতা প্রকাশ করে এবং জানান আমি বিশ হাজার টাকা দিতে পারবো। ততক্ষণে বিষযটি চাঁদনী আক্তার বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে অবহিত করে। চৌকস পুলিশ অফিসার হারুন অর রশিদ হাওলাদার তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসআই উত্তম কুমার ও তার সংগীয় ফোর্সকে সাথে নিয়ে ঐদিন রাত ২.৪৫ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে বরিশালে কালিজিরা ব্রীজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাসা থেকে অপহরণকৃত মিলনসহ বিকাশে পাঠানো আঠারো হাজার টাকা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডক্যাপ ও কটি উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।
চাঁদনী আক্তার জানান অপহরণকারী জহির হোসেন তুষারকে মুক্তিপণের ১৫ লক্ষ টাকা না দিলে আমার স্বামী মিলনকে দুনিয়া থেকে শেষ করে দিবে। পরে আমি নিরুপায় হয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মহোদয় কে জানাই এবং উপজেলার রামনা গ্রামের মিজানুর রহমানের পুত্র মো. জহির হোসেন তুষার (৪৪), মোঃ রুবেল(৪০), হানিফ (৩০) আশিক (২৭), নাসির উদ্দিন (৩৫) ও রিয়াজ (৩৫) সাতজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করি।
এ ব্যপারে জানতে চাইলে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, চাঁদনী আক্তার নামে একজন নারী বিষয়টি জানালে তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকৃত মিলন ও অপহরণকারী চক্রের প্রধান মো. জহির হোসেন তুষারকে গ্রেফতার করে বামনা থানায় নিয়ে আসা হয় এবং আসামী জহিরের প্রাথমিক স্বীকারোক্তি
গ্রহণ করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!