- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫ এএম
মহান বিজয় দিবস উপলক্ষে হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষের চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে, হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষ, ১৭ ডিসেম্বর, হোটেল লবিতে,তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এক শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত এই শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই গ্রুপে একশো কুড়ি জন প্রতিযোগী অংশ নেয়। জলরং পেস্টেল কালার, পোস্টার কালার সহ, বিভিন্ন মাধ্যমে, বরিশালের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিশু কিশোররা এই প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেয়। পরে দুই গ্রুপে ৬ জন প্রতিযোগীকে, পুরস্কার হিসেবে, সার্টিফিকেট মেডেল, ক্রেস্ট, ও গিফট তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আশরাফুজ্জামান পলিন, এনডিসি, জেলাপ্রশাসন,বরিশাল ও
সুলতান জাহান এথিনা
সরকারি কমিশনার, জেলা প্রশাসন, বরিশাল। বিশেষ অতিথি, সুশান্ত ঘোষ, সংগঠক চারুকলা বরিশাল।
এ সময় উপস্থিত ছিলেন মো. অলিউল্লাহ, জেনারেল ম্যানেজার, হোটেল গ্র্যান্ড পার্ক ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শিশুদের প্রতিভা বিকাশে হোটেল কর্তৃপক্ষের আয়োজন সবর সবার প্রশংসা করিয়েছে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হলে, তা সৃজনশীল প্রতিভা বিকাশের সহায়ক হবে।
প্রধান অতি মো: আশরাফুজ্জামান বলেন -শিশু মনের কাছে ছবি আঁকা একটি দারুণ বিষয়। কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন করেছেন সেটি শিশুদের আনন্দ দিয়েছে। এই আয়োজন অব্যাহত থাকুক।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!