- প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ০৫:৩৮ পিএম
মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।
মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল-৮ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি'র পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,পৌর প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯টার সময় সরকারি পাতারহাট মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পায়রা উড়িয়ে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোবন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। পরে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!