- প্রকাশিত: ২৯ মে ২০২৬ ০৪:৪৪ পিএম
মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপন।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেমুহনি থেকে গোলদার বাড়ি হয়ে আলিগঞ্জ যাওয়ার সড়কের বেহাল দশা। দীর্ঘদিন যাবত সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এর প্রতিবাদে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যুবকরা। রাস্তাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের বার বার বলা সত্বেও সংস্কার না হওয়ায় ক্ষোভ ও হতাশা থেকে সড়কের মাঝেই আমন ধান রোপণ করেছেন তারা। স্থানীয়রা গণমাধ্যমেকে জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদামাটি ও পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শিক্ষার্থী, রোগী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে যায় এবং জনগণের যাতায়াতে স্বস্তি ফিরে আসে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!