- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ০৪:০৪ পিএম
মেহেন্দিগঞ্জে নিষিদ্ধ কীটনাশক জব্দ, ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে পাতারহাট বন্দরে নাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকানে গতকাল অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কারবোফুরান ও বাসুডিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অপরাধে নাদিয়া এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু গণমাধ্যমকে জানান, এর আগেও নাদিয়া এন্টারপ্রাইজ নামের এই দোকানটির বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ ছিল। দোকানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাকী বিল্লাহ জুয়েল, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পুলিশ সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:বরিশালের গৌরনদীতে সড়ক ও জনপদের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দেওয়া অফিস আদেশের সাত মাস অতিবাহিত...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে পাতারহাট বন্দরে নাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকানে গতকাল অভিযান চালিয়ে ১ হাজার ৫০০...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!