- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ০২:২২ পিএম
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ দিবসটি পালন করে।
“ঘর থেকে শুরু করি-দুয্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম (সার্বিক) তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় “৯৯৯” এ যোগাযোগ করতে হবে। তাহলে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সেবা পাওয়া যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম (সার্বিক) তারেক সুলতান বলেন, বাংলাদেশে দুটি প্রাকৃতি দুয্যোগ দেখা দেয় একটি হলো ভূমিকম্প ও বন্যা। তবে বাংলাদেশে অগ্নিকান্ড প্রাকৃতি দুয্যোগ নয় এটি মানুষের অসাবধারতার সৃষ্টি। তাই সকলতে সচেতন হতে হবে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। #
এই বিভাগের আরো খবর
-
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে সরকারি শিশু পরিবারের কিশোরীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), সাইবার বুলিং এবং...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা...
-
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ বাল্যবিবাহ বন্ধ হোক,কন্যাশিশুর স্বপ্ন বিকাশিত হোক,শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে...
-
যবিপ্রবি প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!