শিরোনামঃ

মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।



মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের একমাত্র নদী মাতৃক এলাকা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষণচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড  বাগরজা গ্রামে নদী ভাঙ্গনে গৃহহীন অসহায় হতদরিদ্রদের মাঝে জিআর চাউল বিতরণ করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ২রা অক্টোবর শুক্রবার দুপুরে ত্রান ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত চাউল গরিব অসহায়ের মধ্যে বিতরণ করা হয়। প্রায় দুইশত পরিবারের মাঝে চাউল বিতরণ করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা ত্রাণ পুনর্বাসন দপ্তরের সহকারি প্রকৌশলী তৌফিক এলাহি বিপ্লব,উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন,সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন। উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ সহ ভাসানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?