- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ০৯:৩০ পিএম
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় সংসদের ‘পার্লামেন্টারি ককাস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ (জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাস)-এর সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস উইং, আইপিআর সেকশন-২ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে ১০ সদস্যের এ সংসদীয় ককাস গঠনের কথা জানানো হয়। এতে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চেয়ারম্যান এবং আবুল হোসেন খানসহ আরও আটজন সংসদ সদস্যকে ১নং সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ে জ্ঞান বিনিময়, সমন্বিত নীতিগত উদ্যোগ জোরদার, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি মোকাবেলায় জাতীয় কৌশল বাস্তবায়নে কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বাড়ানো হবে ককাসটির অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া নিজ নিজ নির্বাচনী এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য সহনশীলতা তৈরির কর্মসূচিতে সংসদ সদস্যদের সম্পৃক্ত করার বিষয়টিও ককাসের অন্যতম লক্ষ্য।
আবুল হোসেন খানকে এ গুরুত্বপূর্ণ সংসদীয় ককাসের সদস্য নির্বাচিত করায় বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের বাস্তুচ্যুতি, জীবন-জীবিকা, পুনর্বাসন ও জলবায়ু ঝুঁকির বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে ককাসের সদস্য নির্বাচিত হওয়ায় আবুল হোসেন খান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রতিষ্ঠার আটাশ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বরিশাল জেলা...
-
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয় সংসদের ‘পার্লামেন্টারি ককাস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ (জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাস)-এর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ফিফা আসিয়ান কাপের পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লীগ। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে গোপালগঞ্জ জেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!