- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ০১:৪২ পিএম
বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বরিশালে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. মাসেল রতন গুদা। আলোচনা সভায় বক্তব্য রাখবেন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ সরদার, উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল চৌধুরী, ইউনিয়ন ফোরামের সভাপতি মো. হাবিব-উর-রশিদ পলাশ, ইউপি প্রতিনিধি, কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা মি. পল রায়। প্রবীণ ব্যক্তিদের জীবন, স্বাস্থ্য ও পরামর্শ বিষয়ে বক্তব্য রাখবেন মধুশাহটা এলাকার ক্লাব সভাপতি আনোয়ারা বেগম এবং দক্ষিণ কড়াপুর ক্লাবের সম্পাদক মো. হাবিব সর্দার। প্রবীণ দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য ও আলোচনা করবেন বরিশাল সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শেখ জাহির উদ্দিন আহমেদ। এ কর্মসূচিতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবক-যুবতী, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবে
ন।
এই বিভাগের আরো খবর
-
দেশে কোনো অন্যায়, অনিয়ম, দখল, হামলা কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ করা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও...
-
রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!