- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ০৭:২৩ পিএম
জিয়ানগর নামের কারণে ১৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম : মাসুদ সাঈদী
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা:
জিয়ানগর নামের কারনেই ১৭ বছর আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। তখন নামের দোহাই দিয়ে জিয়ানগরে কোন উন্নয়ন হত না। এখন জিয়ানগর নাম পুনর্বহাল হয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এখন পিছিয়ে থাকা জিয়ানগরের উন্নয়নে বেশি বরাদ্ধ দিবেন। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণপূর্ব আলোচনা সভায় কথাগুলে বলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।
পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে দেয়া দূস্থদের মাঝে নগদঅর্থ, শাড়ি, ঢেউটিন, জাকাতের অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।
মাসুদ সাঈদী আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা জামায়াত বিএনপি মিলেমিশে ছিলাম। একত্রে আদালতে মামলার হাজিয়া দিয়েছি আবার একত্রে বাগানে ঘুমিয়েছি। এখন সুদিন এসেছে ঝগড়াঝাটি করা যাবেনা। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে হবে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা আলী হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার । অনুষ্ঠানটির সঞ্চলনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!