- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৭ পিএম
ফরিদপুরে সপ্তাহব্যাপী ‘হর্টিকালচার উইক’ শুরু
কৃষকের ক্ষমতায়ন, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তির প্রসার এবং উদ্ভাবনী উদ্যানতত্ত্বের মাধ্যমে টেকসই কৃষি গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে সপ্তাহব্যাপী ‘হর্টিকালচার উইক’ শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুরের বাহিরদিয়ায় ইস্ট-ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার বাংলাদেশের (EWS-KT) লার্নিং ফার্মে স্থানীয় কৃষক প্রতিনিধি মো. আবুল কালামের উদ্বোধনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের প্রতিপাদ্য— “Celebrating 10 Years of Empowering Farmers, Shaping a Resilient Horticulture Future and Growing Innovation”।
উদ্বোধনী আয়োজনে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন।
আয়োজনে বর্ষা মৌসুমে সবজি উৎপাদন ও বাজারজাতকরণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় মালচিং, ট্রেলিসিং, উন্নত নার্সারি, সুস্থ চারা উৎপাদন, সর্জন পদ্ধতি এবং কীটনাশক ও সার ব্যবহারে দায়িত্বশীলতার মতো জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মসলা গবেষণা কেন্দ্র, হেইফার ইন্টারন্যাশনাল, আরআরএফ, এটিআই, এসডিসি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, বিভিন্ন উদ্যোগের কারণে দেশে কীটনাশকের ব্যবহার ধীরে ধীরে কমছে।
এসডিসির নির্বাহী পরিচালক কাজী আসরাফুল হাসান বলেন, তাদের ২২টি কৃষক দল ইতোমধ্যে নলেজ ট্রান্সফারের লার্নিং ফার্মে প্রশিক্ষণ নিয়েছে এবং মাঠপর্যায়ে সেই জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাচ্ছে।
EWS-KT বাংলাদেশ রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছে। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটির নলেজ ট্রান্সফার টিম প্রায় ৫০ হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছে বলে জানানো হয়।
সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি লাভজনক ও জলবায়ু সহিষ্ণু উদ্যানতত্ত্বের প্রসারে নতুন সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা জানান।
এই বিভাগের আরো খবর
-
সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগের সময় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গোলখালী ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকসুদুর রহমানের অপসারণের দাবিতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!