- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ০৩:৩৪ পিএম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট ও মোটর সাইকেল ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় বাড়ীতে অগ্নিসংযোগ করে লুটপাট ও মোটর সাইকেল ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) ও তার দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) এবং সবুজ শেখকে (৩২) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সন্ধ্যায় জাকারিয়া শেখ জাকির, তার চাচতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ রুহুল আমীনের বাড়ীতে গিয়ে হামলা করে। এতে প্রতিপক্ষের মারধর ও ধারালো অস্ত্রের কোপে রুহুল আমীন, তার স্ত্রী আকিরুন্নেছা বেগম, দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম এবং সবুজ শেখসহ অন্তত ১০জন আহত হন। এসময় বসত ঘরে অগ্নিসংযোগ করে লটুপাট ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত শেখ রুহুল আমীন বলেন, ইফতারের আগ মূহূর্তে জাকারিয়া শেখ জাকির, তার চাচতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়তে িএসে গালিগালাজ শুরু করে। এসময় আমি কারণ জানতে চাইলে অতর্কিতভাবে হামলা শুরু করে। এসময় আমাকে, আমার স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের সদস্যদের কুপিয়ে ও টিপিয়ে হত করে। এর আগেও তারা আমাদের উপর হামলা করেছিলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদের সরকারী নাম্বারে কয়েকবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!