শিরোনামঃ

বাংলাদেশ ফুটবল লীগ : আগামীকাল গোপালগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি স্বাগতিক আরামবাগ



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ফিফা আসিয়ান কাপের পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লীগ। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামের মাঠ। 


আগামীকাল শনিবার বিকাল ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ২য় লীগে রহমতগঞ্জের মুখোমুখি হবে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ। এ ম্যাচকে কেন্দ্র করে অনুশীলন করেছে আরামবাগের খেলোয়াড়রা। বিশেষ করে প্রথম ম্যাচে বসুন্ধরার সাথে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে। তাই গত ম্যাচের ভুল শুধরে নিয়ে ঘাম ঝরানো অনুশীলন করেছ আশরাফুল আপেলের শিষ্যরা। তবে লীগে প্রত্যেকটি দলকে সমান গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে চায় দলটি।


এ আসরে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যূ হিসাবে নির্বাচিত হয়েছে। এবারের বাংলাদেম ফুটবল লীগ ও ফেডারেশন কাপের সূচী অনুযায়ী গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?