- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ০৫:২৫ পিএম
মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা,সমবায় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।" সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোঃ গোলাম জাকারিয়া তৌহিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মেহেন্দিগঞ্জ থানা। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিরাজ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ পারভেজ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সাংবাদিকবৃন্দ, সমবায় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি,সম্পাদক সহ সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!