- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৩:১৭ পিএম
মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আলম খান ও শাকিল রাড়ি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।
শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান। আটককৃত আলম খান (৩৭),পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলী খানের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদকাসক্ত,তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি ও শাকিল রাড়ি (২৪) সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর ওয়ার্ডের হানিফ রাড়ির ছেলে। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!