- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ১১:৪৯ এএম
মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে থেকে ৫ কেজি গাঁজা সহ সোহেল (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। স্থানীয়রা জানান, আজ রবিবার সকাল আনুমানিক ৭ টার সময় সোহেল নামের এক যুবক একটি ব্লু রংয়ের ব্যাগ নিয়ে দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলেন এমন সময় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে ২ টি প্যাকেটে ভর্তি ৫ কেজি গাঁজা জব্দ করেন।
আটক সোহেল দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর প্যাদার ছেলে।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, ৫ কেজি গাঁজা সহ সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!