- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ০৬:০৪ পিএম
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিব আহসানের অর্থায়নে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা
।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ লোডশেডিং এর সমস্যা সমাধানে রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজীব আহসান'র ব্যক্তিগত অর্থায়নে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা আইপিএস ও যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানর নির্দেশে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিনিধি দলের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মোঃ ইমরানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে ডা: মো: ইমরানুর রহমানের অফিস কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন,বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিপলু,উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন,সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি সহ স্থানীয় নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় আগামী ৭ দিনের মধ্যে হাসপাতালে বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!