- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ০৪:৪৫ পিএম
মেহেন্দিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে প্রতিমন্ত্রী রাজিব আহসান'র মতবিনিময় সভা ও চেক বিতরণ
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
শনিবার পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী রাজিব আহসান পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এসময় প্রতিমন্ত্রী পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম,মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো:শহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী মো:শাহাদাত শরীফ, উপসহকারী প্রকৌশলী শুকলাল বিশ্বাস সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ২১ জন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!