- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ০৮:০৯ পিএম
মেহেন্দিগঞ্জ ইলিশা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি করতে গিয়ে আটক-২
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ ইলিশা নদীতে বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার সময় উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন ইলিশা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে চাঁদাবাজি করে নেওয়া নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ভোলা জেলার ১ নং ওয়ার্ডের কালুপুর এলাকার মো: শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো:সজিব বেপারী (২৮) এবং একই এলাকার মো:সিদ্দিক মাঝির ছেলে মো:মাইন উদ্দিন মাঝি (৩৫)। কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ সকালে ইলিশা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সাদেকপুর এলাকায় একটি বাল্কহেড থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় এই দুজনকে হাতেনাতে আটক করে নৌপুলিশ।
কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো:এনামুল হক জানান, নদীপথে সব ধরনের চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌপুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!