- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০২:৩৭ পিএম
মেহেন্দিগঞ্জ গোয়াল ঘর থেকে গভীর রাতে ১০ টি গরু চুরি, মালিকের আহাজারি।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের রুকুন্দির চরে গভীর রাতে একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রায় ৭০ বছর বয়সী খামারি মোকলেস হালাদার।
মোকলেস হাওলাদার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় গরু চোরেরা তার খামারে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরুর মধ্যে ৩ টি গরু রেখে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করে গরুর কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের অবগত করেন। এই গরুগুলোই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। সন্তান মারা যাওয়ার পরে গরু লালন পালন করে বিক্রি করে কোনরকম সংসার চালাতেন তিনি। গরুগুলো চুরি হয়ে যাওয়ার ফলে সর্বস্ব হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা জানান,মোকলেস হাওলাদার দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার জীবিকা নির্বাহের জন্য প্রধান অবলম্বন ছিল এই গবাদিপশু। কয়েক বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই পরিবারের আর্থিক সংকট ও অভাব-অনটন নেমে আসে। এমন পরিস্থিতিতে খামারের অধিকাংশ গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!