- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৫:৫৩ পিএম
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোষ্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলো- জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্র নিয়ে হামলা চালায় জেলেরা। এতে আমিসহ কয়েকজন কোষ্টগার্ডের সদস্য আহত হই। পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!