- রাহাদ সুমন,বরিশাল ব্যুরো
- প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ০৮:০৩ পিএম
মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান !
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সেলিম হাসানের গর্ভধারিণী মা রাবেয়া বেগম (৬৮) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় জানাজা শেষে তাকে বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতার ২০ জুন দায়েরকৃত বিষ্ফোরক ও
ঘরপোড়া মামলার আসামী হওয়ায় প্রিয় মায়ের জানাজা ও দাফনে অংশগ্রহণ করে তাকে অন্তিম বিদায় জানাতে পারেননি সেলিম হাসান। প্রিয় মায়ের কবরে দিতে পারেননি একমুঠো মাটি। শেষ বারের মত দেখতে পারেননি মৃত মায়ের পবিত্র মুখটি।
মায়ের জানাজা-দাফনে এসে গ্রেপ্তার হলে বৃদ্ধ বাবাকেও বাঁচাতে পারবেন না এমন আশংকা থেকে বাড়ি আসেননি তিনি। বুকে পাথর চাপা দিয়ে আত্মগোপনে থেকে মায়ের জন্য দু"চোখে তার কান্নার সাঁতার,হৃদয়ে রক্তক্ষরণ, হাহাকার আর দীর্ঘশ্বাস...। আমৃত্যু এ অন্তহীন বেদনা তাকে বয়ে বেড়াতে হবে। নাড়ীছেড়া ধন সন্তানের জন্য মৃত মায়ের আত্মায়ও হয়তো অতৃপ্ততার আকুতি থেকে যাবে। গত দুই বছর ছেলেকে ছাড়া থাকতে গিয়ে দুঃশ্চিন্তায় তিনি মানসিক ও শারিরীকভাবে ভেঙ্গে পড়েন। মৃত্যুর মধ্য দিয়ে ছেলেকে নিয়ে তার সব দুঃশ্চিন্তার অবসান ঘটে। বিদায় বেলায়ও সেই প্রিয় ছেলে তার কাছে ছিল না। জটিল রাজনীতির বেড়াজালে মা-ছেলের দূরে থাকার বিচ্ছেদ বেদনা স্বজনের হৃদয়গাঁথায় লেখা থাকবে আজীবন। হয়তো মায়ের আত্মায়ও। স্থানীয় সচেতন মহলের মতে সব আমলে রাজনীতির এ প্রতিহিংসায় ভুলুন্ঠিত হয় মানবতা। প্রতিহিংসা জন্ম দেয় আরও কঠিন প্রতিহিংসার.। প্রতিহিংসা নয়, রাজনীতি হোক মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সম্প্রীতি,সৌহার্দ্য, ভালোবাসা আর মানবতার তরে...
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!