- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫৩ পিএম
মালামাল চুরির অভিযোগ কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে, দল থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারের অব্যহতি দেয়া হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে চুরির মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণ শ্রমিকেরা বাঁধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে অব্যাহতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ জেলার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা অঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো: সাহেদ তালুকদারকে অব্যহতি দেওয়া হলো।
ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, কলেজ সরকারি বন্ধ থাকায় গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে আমি বাড়ি ফিরে যাই। পরবর্তীতে পৌনে তিনটার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা পাই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই কলেজের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নিয়েছি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো: সাহেদ তালুকদারে বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। তাই তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। পরে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তাকে ছাড়িয়ে নিয়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!