- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০২:৫০ পিএম
জলবায়ু-সহনশীল বরিশাল গড়তে কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার প্রাক-বাজেট সংলাপ
বরিশাল শহরকে আরও পরিচ্ছন্ন, জলবায়ু-সহনশীল এবং বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “জলবায়ু-সহনশীল কমিউনিটির জন্য কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক একটি প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাধীন ‘রাইজ’ (RISe) প্রজেক্টের উদ্যোগে বরিশালে এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্থপতি জনাব সাইদুর রহমান লুশান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জনাব ইউসুফ আলি। এছাড়া সংলাপে ব্র্যাক রাইজ প্রকল্পের আওতাভুক্ত চারটি কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রকল্পের কর্মকর্তাগণ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে জনাব মো. ওয়াসিম আকরাম একটি সচিত্র উপস্থাপনা পেশ করেন। তিনি বরিশাল শহরের নিম্নআয়ের বসতিগুলোর বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, রাইজ প্রকল্পের কার্যক্রম, কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার, কমিউনিটি এবং উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী জনাব মো. আবুল বাশার সিটি কর্পোরেশনের চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জনাব ইউসুফ আলি উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং কমিউনিটির দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার আহ্বান জানান।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় চারটি কমিউনিটির প্রতিনিধিরা তাদের এলাকার বিদ্যমান সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এবং আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের বিষয়ে বিভিন্ন বাস্তবধর্মী সুপারিশ তুলে ধরেন। আলোচকরা নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নিয়মিত বর্জ্য সংগ্রহ, পর্যাপ্ত কমিউনিটি ডাস্টবিন স্থাপন ও জলবায়ু সহনশীল নগর সেবা সম্প্রসারণের ওপর জোর দেন।
সংলাপ থেকে প্রাপ্ত এই সুপারিশসমূহ বরিশাল সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নগর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!