শিরোনামঃ

ভোলার চরফ্যাশনে জমকালো আয়োজনে কালবেলার  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কামরুল সিকদার, ভোলা-জেলা প্রতিনিধি ॥


জমকোলো আয়োজনে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


চরফ্যাশন ও ভোলা জেলা প্রতিনিধিদের উদ্যোগে মঙ্গলবার ( ২৭অক্টোবর)  সকাল ১১ টায় চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক জাকজমকপূর্ণভাবে কালবেলার  এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 

চরফ্যাশন কালবেলার  প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালবেলার  ভোলা জেলা প্রতিনিধি মো ওমর ফারুক, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি  জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বানী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন পৌরসভা মেয়র পদপ্রার্থী কাজি মনজুর হোসেন। অনুষ্ঠানটিকে আন্তরিকতার সাথে সাফল্যমন্ডিত করতে আগামী সময় পত্রিকার সাংবাদিক এম আবু সিদ্দিক,যুগান্তর পত্রিকার সাংবাদিক এম আমির হোসেন, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক কামরুল সিকদার, আমার দেশ পত্রিকার সাংবাদিক এম লোকমান হোসেন, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক জামাল মোল্লা,সাংবাদিক নুরুল্লা ভুইয়া সহ জাতীয় ও অঞ্চালিক পত্রিকার সংবাদকর্মীরা ওই সময় উপস্থিত ছিল।

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন সুন্দর হাতের লেখা প্রতিযোগী বিজয়দের ক্রেষ্ট প্রদান করা হয়।

এতে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জুনাইনাহ ইসলাম,  দ্বিতীয়  দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ফারিহা তাহ,  তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইনতিজারা সোহা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে সাজেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী সামির ইয়াসার, দ্বিতীয় দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ইনতিজারা সোহা   এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহিয়াত মোমেনা। বিজয় প্রত্যেকের হাতে অতিথিরা ক্রেষ্ট তুলে দেন

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?