- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫৫ পিএম
বরিশাল নগরীর ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় মায়ের জিডি
নিজস্ব প্রতিবেদক বরিশাল :
বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত উদ্দিন রোড এলাকার একটি ঈদগাহ মাঠ থেকে নিখোঁজ হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শেষ পর্যন্ত সন্তানের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মা রেমিজা বেগম। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় করা জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরের নাম রেদোয়ান রহমান (রুমান)। তার বাবা মো. মিজানুর রহমান এবং মা মোসা. রেমিজা বেগম। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কে.বি. হেমায়েত উদ্দিন রোড এলাকার ঈদগাহ মাঠ থেকে সে নিখোঁজ হয়।
সন্তান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও তার বিষয়ে খোঁজ নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তার মা।
জিডিতে নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। তার সন্ধান পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন মা রেমিজা বেগম।
এ ঘটনায় বরিশাল সদর (কোতোয়ালি) থানায় ২২৯৫ নম্বর সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার ডিউটি অফিসার মোসা. রোজিনা বেগম জিডিটি গ্রহণ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
নিখোঁজ রেদোয়ান রহমানের সন্ধান পেলে ০১৭২৮৩২৯২৬০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!