- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫১ পিএম
গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। একের পর এক এসব চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ছে বিভিন্ন এলাকার মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ-সব ঘটনার মধ্যে গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মজিবুল হক খলিফা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের বাসিন্দা আ. কাদের মীরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে মজিবুল হক খলিফা বাড়ির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা আটক করে দেখতে পান সাবেক ইউপি সদস্য মনির মীর চুরির চেষ্টা করছিলেন। তারা ঘটনাস্থলের কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখেন তাকে। পরে শুক্রবার সকালে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় জনতা মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর দুর্ভোগের কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম নামের একটি এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার প্রায় ২৫টি পরিবার এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল। ট্রান্সফরমার চুরির পর নতুনটি স্থাপন না করা পর্যন্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!