- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ০৭:০০ পিএম
রংপুরে BYO Development Foundation-এর পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল ৬০ শিক্ষার্থী
রংপুর প্রতিনিধি
পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করতে রংপুরের কাউনিয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে BYO Development Foundation।
আজ দুপুর ১২টায় কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার ভাইয়ের হাট বাজারসংলগ্ন চর মাবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক অংশ নেন।
BYO Development Foundation-এর পরিবেশবিষয়ক উদ্যোগ ‘Let’s Build a Green Bangladesh’ প্রকল্পের আওতায় এ অভিযানের আয়োজন করা হয়। এর লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণা তৈরি করা।
আয়োজকরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব আচরণের চর্চা শুরু করা জরুরি। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ার কাজে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কর্মসূচির সমন্বয় করেন BYO Development Foundation-এর জেলা সমন্বয়ক সাদিয়া সুমাইয়া।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবেশসচেতন তরুণ প্রজন্ম এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাজনীতি এবং নীতিনির্ধারণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিদ্যমান বাধা চিহ্নিত করে তা দূর করার আহ্বান...
-
রংপুর প্রতিনিধিপরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করতে রংপুরের কাউনিয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে BYO Development Foundation।আজ দুপুর ১২টায় কাউনিয়া...
-
স্টাফ রিপোর্টার।।ভোলায় চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং এক রাজমিস্ত্রির ঠিকাদারকে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!