- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ০৭:০৩ পিএম
বরিশালে রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাজনীতি এবং নীতিনির্ধারণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিদ্যমান বাধা চিহ্নিত করে তা দূর করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল ক্লাবে ‘Breaking Barriers: Women and Youth in Leadership’ (নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?) শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা, নেতৃত্ব বিকাশের সুযোগ এবং এসব বাধা দূর করার উপায় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও উপস্থাপক জিল্লুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন তাপস, বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় উন্মুক্ত আলোচনায় নারী ও তরুণ প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বের পথে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারী ও তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এই বিভাগের আরো খবর
-
জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাজনীতি এবং নীতিনির্ধারণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিদ্যমান বাধা চিহ্নিত করে তা দূর করার আহ্বান...
-
রংপুর প্রতিনিধিপরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করতে রংপুরের কাউনিয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে BYO Development Foundation।আজ দুপুর ১২টায় কাউনিয়া...
-
স্টাফ রিপোর্টার।।ভোলায় চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং এক রাজমিস্ত্রির ঠিকাদারকে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!