- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ১০:৪১ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে । বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউটের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ। এছাড়া বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা ও সদস্যরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির শুরুতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ বলেন, একটি পরিষ্কার ও সুন্দর ক্যাম্পাস আমাদের মানসিক প্রশান্তির পাশাপাশি পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম শুধু প্রতীকী নয়, বরং আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের গঠনমূলক কার্যক্রমে সবসময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান
করেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনায় রেসকোস্ট প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!