- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫৪ পিএম
রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে মা-মেয়েকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে লোহার শাবল দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে গলাচিপা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন তুহিন সরদারের স্ত্রী সাথী বেগম (৩০) ও তাঁর মেয়ে তাকিয়া (১০ মাস)।হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মুরাদ দালাল ( তাঁর বাবা আব্দুল রব দালাল, (তার মা নুর চেহারা বেগম), (তার বোন মু্ক্তা বেগম) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ থেকে জনের বিরুদ্ধে মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে বাড়িতে অবস্থানকালে তাঁদের ওপর লোহার শাবল দিয়ে হামলা চালানো হয়। এতে সাথী বেগমের শরীরের বিভিন্ন অংশে ফুলা বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। এতে সাথী বেগম ও তার মেয়ে তাকিয়া গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কা জনক।এ বিষয়ে ফজলু সিকদারের স্ত্রী নুর চেহারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাথী বেগমকে বেদম মারধর করে তাদের মারধরে কোলেথাকা শিশু বাচ্চাটি মাটিতে পড়ে যায়।পরে বাচ্চাটির কান্নাকাটিতে এলাকার মানুষ এসে পড়লে মারধোর করিয়া পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তাদেরকে উদ্ধার করে ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসে।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্রতর চিকিৎসক ডাক্তার ইমরান বলেন, সাথী বেগম ও তার দশ মাসের কন্যা সন্তান আমার চিকিৎসা ধীনে দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। এ বিষয়ে আহত সাথী বেগমের স্বামী মুরাদ দালাল বলেন, আমার বড় মেয়ে তানিশা চর বিষ্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী। স্কুলে খেলা ধুলাককে কেন্দ্র করে মুরাদ দালালের ভাগ্নি সোহাগী নামের ১৪ বছরের এক মেয়ে মারধর করে। আমার স্ত্রী সাথী বেগম জিজ্ঞাসা করলে আমার স্ত্রী সাথী বেগমকে বাড়িতে ঢুকে মুরাদ দালাল, তার বাবা আব্দুল রব দালাল, তার মা নুর চেহারা বেগম, তার বোন মুক্ত বেগম সহ আরো নাম না জানা পাঁচ ছয় জন লোক একত্রিত হয়ে আমার স্ত্রীকে মারধর করে। আমার স্ত্রীর কোলে থাকা দশ মাসের একটি বাচ্চা কোল থেকে মাটিতে পড়ে যাওয়ায় তার মাথায় আঘাত লাগে এবং বুকে প্রচণ্ড ব্যথা পায় বলে ডাক্তার জানায়। তিনি আরো জানান, ওদের ভয়ে আমি বাড়িতে যেতে পারি না। ওরা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। আইন-কানুন কিছুই মানে না। এদের সঠিক বিচার চাই। এ বিষয়ে মুরাদ দালাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মিজুমিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসীমউদ্দীন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!