- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০১:১৩ পিএম
মাদকস্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে একটি মাদকস্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রোববার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি মাদকস্পটে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় ওই মাদকস্পট থেকে তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং গোলাম মাহতাব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় থানায় মামলা দায়ের করার পর গ্রেপ্তারকৃত আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!