- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ০৮:৩২ পিএম
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত: দোয়া ও আলোচনা সভা
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর হাবিবুর রহমান, বর্তমান আমির মাওলানা আলী হোসেন, প্রেসক্লাব সভাপতি খান নাছির উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃতৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য, ২০০৮ সালে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও দীর্ঘ ১৬ বছর ধরে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে মাসুদ সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সহযোগীতায় কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা সম্ভব হয়েছে।
তবে এখনো প্রয়োজনীয় ডাক্তার, জনবল ও আনুষঙ্গিক যন্ত্রপাতির সংকট রয়েছে। পূর্ণঙ্গ সেবা চালু হলে উপজেলার লক্ষাধিক মানুষ এর সুফল ভোগ করতে পারবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!