- প্রকাশিত: ২৭ মে ২০২৬ ১০:৫৯ এএম
মাদক থেকে রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য জনসচেতনা বৃদ্ধি ও প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপের লক্ষ্যে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলার ইল্লা বাসষ্ট্যানে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে স্থানীয়রা।
মানববন্ধনকালীণ সময়ে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আতিক মৃধা, খোকন হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি এইচএম তরিকুল ইসলাম, তিতুমীল কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান ম্যাক্স, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ নাঈম, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, খাঞ্জাপুর ইউনিয়ন মাদক বিক্রেতা আর সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। থানা থেকে এ ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় এবং মাদক বিরোধী অভিযান না থাকায় মাদক চক্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
মাদক থেকে যুব সমাজকে রক্ষায় বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির হস্তক্ষেপ কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!