- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ এএম
লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোস্তফা কামাল লিটু
মাসুদ রেজা ফয়সাল:
বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান এইচ এম মোস্তফা কামাল লিটু। রোববার (৬ সেপ্টেম্বর) বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এই এডহক কমিটির অনুমোদন প্রদান করে।
অনুমোদিত কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে সামীমা আক্তার সীমা, অভিভাবক সদস্য হিসেবে শিমুল এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল লিটু সাবেক ইউপি বিএনপি নেতা এবং বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উত্তর জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মোস্তফা কামাল লিটু বলেন, "আমার বাবা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং আমি এই প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দায়িত্বে আসা আমার জন্য পরম আনন্দের ও গর্বের।"
তিনি আরও বলেন, "আমি সভাপতি হিসেবে নয়, একজন সাধারণ ছাত্র হিসেবে কাজ করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সুন্দর, সুষ্ঠু, সুশাসিত ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
এদিকে মোস্তফা কামাল লিটু সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন এই কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬ইং। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :আগৈলঝাড়া প্রেসক্লাবে ৫ সেপ্টেম্বর শনিবার প্রেসক্লাবে সভাপতি শামিমুল ইসলামের সভাপতিত্ব এক সাধারণ সভায়...
-
যবিপ্রবি প্রতিনিধি :বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি, ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু, বিশ্ববিদ্যালয় আইনের বাস্তবায়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ছাত্রলীগের সকল অপকর্মের বিচারের দাবিতে...
-
মাসুদ রেজা ফয়সাল:বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান এইচ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!