- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ০৯:৩০ পিএম
কুয়াকাটায় যুব নেটওয়ার্ক গঠন ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল
পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী পৌর শহরের আপন ভুবন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আভাস-এর আয়োজনে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। “Establishing connections with local youth organizations and community groups and forming a youth network” শীর্ষক এ কার্যক্রমটি উন্নয়নমূলক সংগঠন অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা। এরপর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু এবং রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ফরাজী মোঃ ইমরান। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের ফিন্যান্স অফিসার মোঃ সুজন তালুকদার।
সভায় পটুয়াখালী, কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি এবং মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি শক্তিশালী যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণ স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভা শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে প্ল্যাকার্ড, পোস্টার ও সচেতনতামূলক বার্তা নিয়ে যৌন নির্যাতন, বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য এবং সামাজিক সচেতনতা বিষয়ে প্রচারণা চালান। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, বরিশাল পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে...
-
আবু তাহের: সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:সৎ বোনের অত্যাচারে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন পুত্র শ্রীবাস দাস ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!