- প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ০৫:৫১ পিএম
কুটার কুড়ে আগুন,বাপ-পুত্রের বিরুদ্ধে অভিযোগ।
গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জমি ক্রয়কে কেন্দ্র করে একই বাড়ির নিকট আত্মীয় স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই ঘটনা সমাধান চেষ্টা হয়েছে একাধিক বার। অবশেষে কুটার কুড়ে আগুনের ঘটনা নিয়ে বাপ-পুত্রের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে মামলা করেন প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে উপজেলায় গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ২ নম্বর ওয়াডের পান্জুর গাজী বাড়িতে। ঘটনা সূত্রে ও মো.জহির গাজী( ৪০)বলেন, আমার নিকটতম আত্মীয় আমাদের একই বাড়ির লোক আল আমিন গাজী (৩৫) জমি সংক্রান্ত বিরোধীদের জেরে আমাদের সাথে পূর্ব শত্রুতার যের ধরে ও আমারকে ও আমার বাবাকে হয়রানি মামলা দিয়ে দেশ ছাড়ার পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, আল আমিনের কুটার কুরে কে বা কাহারা আগুন দিয়েছে আমরা জানি না। আমাদের সাথে শত্রুতা করার জন্য আমাদেরকে মামলায় ফাঁসিয়েছে। এ বিষয়ে দেলোয়ার গাজী (৭০) বলেন, আমি গরিব মানুষ কাঠ মিস্ত্রির কাজ করি। আমার ছেলে জহির জমি ক্রয় করার জন্য জমির মালিক স্থানীয় সার্ভেয়ার দেলোয়ার হাওলাদার গংদের জমি কেনার জন্য বায়না বাবদ ৩৩ হাজার টাকা প্রদান করেন। ওই জমি আল আমিন গাজী ক্রয় করতে চান। এই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যেই বিরোধ। পরে নিজ কুটার কুরে আগুন দিয়ে আমাকে ও আমার ছেলের নামে হয়রানি মামলা দেয়। এ নিয়ে এলাকায় অনেকবার বসা হলো কোন শুরহা পায়নি। দেলোয়ার গাজীর স্ত্রী মোসাম্মৎ শেফালী বেগম (৫৭) বলেন,নিজের কুটার কুরে আগুন দিয়ে আমার স্বামীকে ও আমার ছেলেকে মামলায় আসামি করেছে। আমার ছেলে জহির গাজী জমির বায়না টাকা দেওয়ায়। আল আমিন গাজী ক্ষিপ্ত হয়ে এই মামলা করেছে। এই জমি আল আমিন গাজী কেনার জন্য জমির মালিকদের টাকা দেওয়ার জন্য চেস্টা করেছে। স্থানীয় বাসিন্দা মালা বেগম, নিজাম হাওলাদার, নান্না গাজী, শাহ আলম হাওলাদার, কবির আকন এরা বলেন,জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জমির বায়না টাকা দেওয়ায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে জহির গাজী ও তার বাবা দেলোয়ার গাজী কে হয়রানি মামলা দিয়ে দেশ ছাড়ার পাঁয়তারা করছে। তারা আরো বলেন, জহির গাজী গরিব মানুষ। এভাবে হয়রানি মামলা দিলে ওরা একদিন এদেশ ছেড়ে চলে যাবে। জমির মালিক স্থানীয় সার্ভেয়ার দেলোয়ার হাওলাদার বলেন, জহির গাজী আমাদের জমি কেনার জন্য জমির বায়না করেছে। এ বিষয়ে আল আমিন গাজী বলেন, আমার কুটার কুরে রাতের আঁধারে আগুন দিয়েছে। তাই আমি মামলা দিয়েছি। আল আমিন গাজী আরও বলেন, ওই জমি আমার কেনার কথা। আমাকে না জানিয়ে তারা বায়না করে জমি ক্রয় করার চেষ্টা করছিল। আল আমিন গাজীর স্ত্রী তুলি বেগম ওরফে জয়নব বিবি (৩০)বলেন, আমাদের কুটার কুরে রাতের আঁধারে আগুন দিয়েছে আমার স্বামী আদালতে মামলা করেছে। ইউপি সদস্য শাহ আলম মাঝি বলেন, গাজীদের বিষয় নিয়ে বেশ অনেকবার বসা হয়েছে। দুপক্ষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ডাকা হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদের ডেকে মীমাংষিয়ার ব্যবস্থা করব।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!