- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:৫২ পিএম
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বরিশাল চ্যাপ্টারের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রদান
বরিশাল বিভাগে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার কৃষিবিদ খলিল আহমেদকে আজ ২০ মে দুপুর ১২ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) বরিশাল জেলা চাপ্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় বিভাগীয় কমিশনার উপস্থিত কৃষিবিদদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজ নিজ সেক্টরে দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ অবদান রাখার নির্দেশনা প্রদান করেন। কৃষিবিবৃন্দ বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে একজন কৃষিবিদকে দায়িত্ব প্রদান করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় কেআইবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেআইবি বরিশাল চ্যাপ্টারে সম্মানিত সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, কেআইবি বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সম্পাদক ও জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার,
কেআইবি বরিশাল চ্যাপ্টারের সম্মানিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের সদস্য মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চপল কৃষ্ণ নাথ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য ), খাদ্য পরিদর্শক পরিশান্তি রঞ্জন দাস, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল মনির প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!