- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১১:৫৫ এএম
কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
যবিপ্রবি প্রতিনিধি:
ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোবায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনএএমই ল্যাবের পরিচালক ও যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং সিএইএস এর পরিচালক ড. জেসন সি. হোয়াইট আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আওতায় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন, বিশেষ করে ন্যানো-সার ও ন্যানো-কীটনাশক উদ্ভাবন এবং এর ব্যবহার নিয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। এছাড়া চুক্তির আওতায় যবিপ্রবির এনএএমই ল্যাবের গবেষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিএইএস এ গবেষণার সুযোগ পাবেন। একই সঙ্গে যৌথ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পেও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
এই যৌথ উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান জানান, এই চুক্তিটি ন্যানো-কৃষি খাতে গবেষণার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি যেমন টেকসই কৃষি সমাধানের পথ প্রসারিত করবে, তেমনি স্থানীয় গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার বড় সুযোগ তৈরি করে দেবে।
প্রসঙ্গত, সিএইএস হলো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র এবং বিশ্বের শীর্ষস্থানীয় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণা কেন্দ্র। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষি গবেষণা কেন্দ্র। সিএইএস এর মূল লক্ষ্য হলো গবেষণা পরিচালনা করা। পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে শিক্ষিত করার এবং কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সমাধানে সচেষ্ট ব্যক্তিদের কাছে নতুন গবেষণালব্ধ তথ্য পৌঁছে দেওয়ার জন্যও বিভিন্ন কর্মসূচির পরিচালনা করে থাকে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!