- প্রকাশিত: ২৭ মে ২০২৬ ০৮:৫২ পিএম
কোরবানির আগে গলাচিপায় মাংস কাটার 'খাটিয়া' বিক্রির ধুম
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ঈদুল
আজহা সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে। কেবল পশুই নয়, ঈদের প্রস্তুতির অংশ হিসেবে বাড়ছে কসাই সরঞ্জামের চাহিদাও। দা, বঁটি, ছুরি, চাপাতির পাশাপাশি উপজেলায় বিশেষভাবে কদর পেয়েছে কাঠের তৈরি মাংস কাটার খাটিয়া।পৌর শহরের বিভিন্ন পয়েন্টে খাটিয়ার দোকান তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের খাটিয়া।
বিক্রেতারা জানাচ্ছেন, সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত দামে এসব খাটিয়া বিক্রি হচ্ছে। সাধারণত তেঁতুল কাঠের তৈরি খাটিয়াই সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন, কারণ এটি শক্ত ও টেকসই। চাপাতির কোপেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না এই কাঠ, ফলে মাংস নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে।
খাটিয়া বিক্রেতা মো. আনিছুর রহমান বলেন, “তেঁতুল কাঠ এখন কম পাওয়া যায়, দামও বেশি।
তাই এর তৈরি খাটিয়া একটু দামী। তবে চাহিদা অনুযায়ী কাঁঠাল, বেল, কড়াই গাছের কাঠও ব্যবহার করি। ”
স্থানীয় এক ক্রেতা মো. রফিকুল ইসলাম জানান, “কোরবানির ঈদে খাটিয়া দরকার হয়, তাই এবার ৪০০ টাকায় একটি তেঁতুল কাঠের খাটিয়া কিনেছি। ” আরেক ক্রেতা মো. মোসাদ্দেক হোসেন বলেন, “কসাইরা তো খাটিয়া ব্যবহার করে, এখন সাধারণ মানুষও কাজের সুবিধার্থে কিনে নিচ্ছেন।
”
আরেক বিক্রেতা মো. আস্তানুল হক জানান, ঈদের আগে বিভিন্ন স’মিল থেকে কাঠ কিনে নির্দিষ্ট মাপে কেটে খাটিয়া তৈরি করেন তাঁরা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এসব খাটিয়ার বিক্রি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!