- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০৭:৫০ পিএম
কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে (১৭) কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে কিং মাসুদ সরদার নামের এক প্রবাসী সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অভিযুক্ত কিং মাসুদ খাঞ্জাপুর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোসলেম সরদারের ছেলে। সে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে সন্ধ্যার পরে ভুক্তভোগী কলেজ ছাত্রের সহপাঠী ইমন সরদারের মাধ্যমে কৌশলে তাকে (ভুক্তভোগী) উপজেলার সমরসিংহ বাজারের একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেয়। সেখান থেকে (সমরসিংহ) ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় ইমন। পরে একটি চায়ের দোকানে নিয়ে ভুক্তভোগীকে চা পান করায় কিং মাসুদ ও তার সহযোগীরা। পরবর্তীতে মাসুদের সহযোগী নিলয় আহম্মেদের বসতঘরের পিছনে নিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করা হয়। এসময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত প্রবাসী ভুক্তভোগীকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই বাড়ি ফিরে কলেজ ছাত্র অসুস্থ হয়ে পরেন এবং বিষয়টি পরিবারের সদস্যদের অবগত করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!