শিরোনামঃ

কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ক উপকরণ বিতরণ


পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions in Bauphal and Kalapara Upazilas” প্রকল্পের আওতায় দুর্যোগে প্রস্তুতি, সাইক্লোন শেল্টারে কিশোরী স্বাস্থ্যসেবা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৮ অক্টোবর ২০২৬ তারিখে কলাপাড়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ৪টি সাইক্লোন শেল্টারে উপকরণ বিতরণ করা হয় যার মধ্যে ছিলো হুইল চেয়ার, পানির জার, মগ, টুল, ওরস্যালাইন, সেনিটারি ন্যাপকিন । 

এ ধরনের উদ্যোগ দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?