শিরোনামঃ

নবীনদের বরণ করে নিতে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নৌকা ভ্রমণ

নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নৌকা ভ্রমণের আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি। আনন্দঘন এ আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা, লটারি, পুরস্কার বিতরণী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য।


শুক্রবার (৯ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের মেরিন একাডেমি-সংলগ্ন স্থান থেকে নৌকা ভ্রমণ শুরু হয়। পরে তালতলী নামক স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একসঙ্গে আনন্দমুখর সময় কাটান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জনি ইসলাম, সাবেক সভাপতি মেহতাব হাসান, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আল হাসান তৌফিকসহ সমিতির অন্যান্য সদস্য।



খেলাধুলার অংশ হিসেবে ছেলেদের মোরগ লড়াই ও বালতিতে বল নিক্ষেপ এবং মেয়েদের বালিশ খেলা ও বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


ছেলেদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হন রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল আহমেদ এবং দ্বিতীয় হন অর্থনীতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহফুজ।

মেয়েদের বালিশ খেলায় প্রথম হন রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিতু এবং দ্বিতীয় হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেতু।


ছেলেদের মোরগ লড়াই প্রতিযোগিতায় প্রথম হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামজা এবং দ্বিতীয় হন একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়েল।

মেয়েদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হন ২০২০–২১ শিক্ষাবর্ষের রুপন্তি এবং দ্বিতীয় হন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফারিয়া তাসনিম।


খেলাধুলা শেষে নৌকাটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। নদীর মাঝপথে আয়োজন করা হয় লটারি ও পুরস্কার বিতরণী পর্ব। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে সমিতির সাবেক সভাপতি মেহতাব হাসান বলেন,  "নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁদের মঙ্গল কামনা করেন।"


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী মো. জিসান হাসান বলেন, "এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। সিনিয়রদের সঙ্গে পরিচিত হতে পেরে আমরা আনন্দিত।"



এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচিতি ও সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবনের নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সহায়তা করবে। 


বিকেল থেকে শুরু হওয়া এ নৌকা ভ্রমণে আনন্দ, পরিচিতি ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে দিনটি কাটান রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নদীর পাড়ে ফিরে আসার মধ্য দিয়ে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?