শিরোনামঃ

বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত


‘আপনার চোখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. সাইদুর রহমান। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমসিএস ডা. মুন্সী মুবীনুন হক, সমাজকল্যাণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার গীতা বিশ্বাস এবং ইস্পাহানি চক্ষু হাসপাতালের ম্যানেজার আলী আশরাফ।

আলোচনা সভায় বক্তারা চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। নিয়মিত চোখ পরীক্ষা এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।

পরে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে ব্র্যাক, VisionSpring ও সংশ্লিষ্ট চক্ষুসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?