শিরোনামঃ

বামনায় ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ কর্মশালা


মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনায় ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের আওতায় বামনা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। এ সময় উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদর উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মনির হোসেন সবুজ, ফিশারিজ স্পেশালিস্ট ড. মোঃ অলিয়ুর রহমান, বামনা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াদুল কাদের, বেগম ফয়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন, বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোসাঃ আকলিমা আক্তার, ‘ম্যান ফর ম্যান’-এর নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ এবং প্রকল্পের ফিল্ড অর্গানাইজার রোক্সনা নাসরীন।

এ ছাড়া ২ নং বামনা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ হাওলাদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রায়হান নাজির ধলু, ৩ নং রামনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোঃ নেসার উদ্দিন শরীফ, জাতীয়তাবাদী যুবদলের মোঃ তাওহীদ মোল্লা, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্নাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর মাধ্যমে ভূমির সুষ্ঠু ব্যবহার ও পরিকল্পিত ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের এ কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের মতামত ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?