শিরোনামঃ

উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়


বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান, উপপরিচালক মো. মহসীন, সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?