- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০২:৩৫ পিএম
ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরব,বিজয় দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা:কাজী শহীদুল আলম নাসিম
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির সেলিমের সভাপতিত্বে,ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক কাজী শহিদুল আলম নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় হবে,ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরব,বিজয় দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা।
তিনি তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, অহংকার ও আত্মত্যাগের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ নানা ষড়যন্ত্রে হুমকির মুখে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনা মানেই গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। আজ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বিএনপি সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোসহীন ছিল এবং থাকবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে।এই আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি লোকমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন হাওলাদার,হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদল নেতা মনোয়ার হোসেন টিপু,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন পঞ্চায়েত, ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল তাঁতি দল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!