- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ১২:০৫ পিএম
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
‘শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে: ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা’ প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার সেইন্ট-বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে এবং গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কে এস এ মহিউদ্দিন মানিক, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা ও সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) ফয়সল জামিল। সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের উপপরিচয়ক আহসান মুরাদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত অধিকার, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষকতার পেশার মর্যাদা রক্ষা ও শিক্ষকদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব জেলা পর্যায়ের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা নবীন বরণ অনুষ্ঠানে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!